সংগ্রাম
সংগ্রাম মানে শুধু ফাইট করাকে বুঝায় না, চারিদিকে যখন অধিকাংশ মানুষ চুরি, বাটপারি এবং দালালি করছে তখন এদের সাথে গা ভাসিয়ে না দেয়াটাই সংগ্রাম।
যিনি বাটপারি করেন, অন্যদের ধোঁকা দেন, প্রতারণা করে অর্থ উপার্জন করেন তিনি কিন্তু প্রথমে নিজের কাছেই একজন বাটপার ব্যক্তি হিসেবে পরিচিত হোন। একজন বাটপার লোক চাইলে খুব সহজে অন্য একজন বাটপার লোকের বাটপারি দেখেও প্রতিবাদ করতে পারেন না। বাইরে থেকে দেখে এদেরকে যতটা শক্তিশালী মনে হয় ভিতরে এরা ঠিক ততটাই দূর্বল। এরা মূলত সমাজের ক্যন্সার। অন্যদিকে একজন সৎ লোক খুব সহজেই যেকোন অন্যায়ের প্রতিবাদ করতে পারেন। একজন সৎ মানুষের শক্তিই অন্যরকম। একজন সৎ লোক আত্মবিশ্বাসের সাথে সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারেন। দিনশেষে নিজের কাছে সৎ থাকাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়।
আমাদের অনেক সময় মনে হতে পারে যে সততার মধ্যে আসলে কোনো লাভ নেই। এরকম অনুভব করাটা খুবই স্বাভাবিক। কারণ সৎ লোকদের জীবনে বস্তুগত লাভ কম হয় এবং বিভিন্ন দিক থেকে বাধাগ্রস্থ হোন। এটা সত্য কথা। কারণ অসৎ লোকেরা সৎ লোকদের সহ্য করতে পারেন না, তারা সৎ লোকদের পছন্দ করেন না, সৎ লোকদের পাশে থাকতেও তাদের কষ্ট হয়, তাই তারা সৎ লোকদের অপমান করতে সাচ্ছ্যন্দবোধ করেন অথবা তাদের কষ্ট দিয়ে মানসিক শান্তি পায়। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি সৎ থাকেন, সঠিক রাস্তায় থাকেন, তাহলে শেষপর্যন্ত বিজয় আপনারই হবে। কারণ দিনশেষে সাধারণ মানুষ প্রকৃত হিরোদেরকেই গ্রহণ করে, আর চোর, বাটপার, দালালদের বর্জন করে।
আপনি যদি ব্যক্তিগতভাবে সৎ থাকেন, সৎ পথে উপার্জন করেন, সর্বদা সত্য কথা বলেন, তাহলে আপনি মানুষের ভালবাসা পাবেন, আপনার জীবন সুন্দর হবে, সবচেয়ে বড় কথা আপনি জীবনে সুখি হবেন এবং মানসিকভাবে প্রশান্তি লাভ করবেন।
অসৎ উপায়ে আপনি পাহাড় সমান সম্পদের মালিক হলেও তা ভোগ করতে পারবেন কিনা তার কোন নিশ্চয়তা নেই। কিন্তু কম হোক অথবা বেশি, সৎ পথে আপনি যতটুকু উপার্জন করবেন সেটির স্থায়িত্ব হবে দীর্ঘকাল এবং তার সুফল আপনি সারাজীবন ভোগ করতে পারবেন।
আপনার এমনভাবে জীবন ধারণ করা উচিৎ যাতে করে আপনাকে নিয়ে আপনার ভবিষ্যৎ প্রজন্ম গর্ববোধ করতে পারে। আর সেজন্য আপনাকে জিবনে সৎ পন্থা অবলম্বন করতে হবে।
আপনি যদি খারাপ হতে চান, তাহলে দুনিয়াতে খারাপ হওয়ার জন্য অসংখ্য রাস্তা পাবেন, কিন্তু আপনি যদি সৎ থাকতে চান তাহলে আপনার জন্য শুধুমাত্র একটাই রাস্তা খোলা আছে, আর সেটি হচ্ছে অসৎ পথে না যাওয়া।
সমাজে যখন সবাই টাকার পেছনে দৌড়াচ্ছে, টাকার জন্য নিজের নৈতিকতা বিক্রি করে দিচ্ছে, প্রতারণার আশ্রয় নিচ্ছে, অসৎ উপায়ে উপার্জন করছে তখন এদের সাথে গা ভাসিয়ে না দেয়া, নিজেকে সঠিক রাস্তায় পরিচালিতা করা, নিজে সৎ থাকতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় সংগ্রাম।
