বাটারফ্লাই ইফেক্ট


বাটারফ্লাই ইফেক্ট অনুযায়ী - সুন্দরবনে একটি প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে ঢাকা শহরে ঘুর্নিঝড়ের সৃষ্টি হতে পারে। শুনতে একটু অদ্ভুত মনে হলেও আক্ষরিক অর্থেই এটি সত্য। এর মানে হচ্ছে প্রতিনিয়ত পৃথিবীতে ঘটে যাওয়া অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো পৃথিবীতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
লাইফে কোন বিষয়কে ছোট বা সামান্য বলে তুচ্ছ করবেন না, এই ছোট ছোট বিষয়গুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ন প্রভাব ফেলতে পারে। হাজার মাইলের যাত্রা কিন্তু ছোট একটি পদক্ষেপের মাধ্যমেই শুরু হয়। সামান্য একটি ভুলের কারণে আপনার লাইফে ভয়াবহ প্রভাব পড়তে পারে, আবার ছোট একটি ইম্প্রুভমেন্ট আপনার লাইফে দারুণভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একটি মিথ্যা থেকে দশটি মিথ্যার উৎপত্তি হয়। এভাবে বাড়তেই থাকে। একক ব্যাক্তি থেকে একটি পুরো রাষ্ট্র ব্যবস্থ্যা মিথ্যা দ্বারা পরিচালিত হতে পারে। মিথ্যা অন্ধকার, মিথ্যার কাজ হচ্ছে পৃথিবীকে অন্ধকারে নিমজ্জিত করা। সত্য আলো, সত্যের কাজ হচ্ছে পৃথিবীকে আলোকিত করা।
আপনি নিজের লাইফ পরিবর্তন করতে চাইলে প্রথমে নিজের অভ্যাসগুলো পরিবর্তন করুন। আপনার লাইফের ছোট ছোট সমস্যাগুলোর সমাধান করুন। প্রথমে আপনি হয়তো কোন সমস্যা খুঁজেই পাবেন না। তাহলে প্রথমে নিজের ঘর পরিষ্কার করুন। সমস্যাটি যত ছোটই মনে হোক না কেন সেটি সমাধান করুন। যেমন টেবিলের উপর অবাঞ্ছিত জিনিসগুলো ফেলে দিতে পারেন। সমস্যা সমাধান করার বিষয়টিকে অভ্যাসে পরিণত করুন। এটি যখন অভ্যাসে পরিণত হবে একটা সময় বড় বড় সমস্যাগুলোও সমাধান করা আপনার কাছে সহজ মনে হবে। এতে করে আপনার একটি প্রব্লেম সোল্ভিং মাইন্ডসেট তৈরি হবে, যার ফলে আপনার জীবন আরও সহজ এবং সুন্দর হয়ে উঠবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url