সাফল্যের সন্ধানে

A Knight of Seven Kingdom

সাফল্যকে জীবনের একমাত্র লক্ষ্য বানিও না। সাফল্যের পেছনে তুমি যত বেশি ছুটবে, একে যত বেশি লক্ষ্যবস্তু বানাবে, এটি পাওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে। কারণ, সুখের মতো সাফল্যকেও তাড়া করে ধরা যায় না; এটি জীবনের স্বাভাবিক গতিতে এমনিতেই আসে। 

নিজের চেয়ে মহৎ কোনো লক্ষ্যের প্রতি যখন তুমি নিজেকে পুরোপুরি নিবেদন করো, কিংবা অন্য কোনো মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা বা দায়িত্ববোধে নিজেকে সঁপে দাও, সাফল্য তখন তারই এক অনিবার্য পার্শ্বপ্রতিক্রিয়া বা উপজাত হিসেবে ধরা দেয়।

সুখ যেমন নিজে থেকে ঘটে, সাফল্যের ক্ষেত্রেও ঠিক তাই; তোমাকে এটি ঘটতে দিতে হবে, এটি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা চলবে না। আমি চাই, তুমি তোমার বিবেকের ডাক শোনো এবং নিজের জ্ঞান ও সামর্থ্য অনুযায়ী তা পালন করে যাও। তবেই একদিন দেখতে পাবে—হ্যাঁ, দীর্ঘ পথ অতিক্রম করার পরেই দেখতে পাবে, সাফল্য ঠিকই তোমাকে খুঁজে নিয়েছে, কারণ তুমি সাফল্যের কথা ভাবতে একেবারেই ভুলে গিয়েছিলে!

— ভিক্টর ফ্রাঙ্কল

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url