দ্য ইল্যুশন অব কালার
পৃথিবীতে মোট মৌলিক রঙ রয়েছে তিনটি। লাল, সবুজ এবং নীল। বাকি সব রঙ এই তিনটি রঙ এর বিভিন্ন শেডস। সাদা এবং কালো কোন রঙ নয়। সবগুলো রঙ এর উপস্থিতি হচ্ছে সাদা, আর সবগুলো রঙ এর অনুপস্থিতি হচ্ছে কালো। অথবা বলা যায়, সাদা থেকেই সব রঙ এর সৃষ্টি। সাদা মানে হচ্ছে লাইট বা আলো। বস্তুর উপর আলোর প্রতিফলনের ফলে যে রঙটি বস্তুতে অনুপস্থিত থাকে সেই রঙটিকেই আমরা দেখতে পাই। এর মানে হচ্ছে আপনি একটি লাল রঙ এর আপেল দেখছেন কারণ আপেলটিতে লাল রঙ এর অনুপস্থিতি রয়েছে। যারা একটি নির্দিষ্ট রঙ দেখতে অক্ষম তাদেরকে কালার ব্লাইন্ড বলা হয়। কেউ কেউ জিবনে সবুজ রঙ কেমন জানেনা। একেক জন মানুষের রঙ দেখার ক্যাপাসিটি তার মানসিক সক্ষমতার উপর নির্ভর করে। সবাই সমানভাবে সব রঙ দেখতে পারে না। আমি একটি রঙকে যেভাবে ডিটেক্ট করি কেউ হয়তো একই রঙটি ভিন্নভাবে দেখতে পারে। যেমন ফেসবুক এর লাইক বাটনটা আমি নীল দেখছি, কেউ হয়তো এটাকে লাল রঙ হিসেবে দেখে, কিন্তু সে এটিকে নীল রঙই বলবে, কারণ আমরা উভয়েই আলোর সমান সমান তরঙ্গদৈর্ঘ্যকে পার্সিভ করি। আমি যেটিকে নীল দেখি অন্য কেউ হয়তো সেটিকে লাল দেখে, আবার আমি যেটিকে লাল দেখি অন্য কেউ হয়তো সেটিকে নীল দেখে, এখানে কালার দেখার টাইপ আলাদা হলেও নাম কিন্তু একই থাকে। আই থিংক বুঝাতে পেরেছি। মূলত আমাদের কনশাসনেস আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যকে নির্দিষ্ট রঙ হিসেবে চিহ্নিত করে। আসলে বস্তুগতভাবে মহাবিশ্বে রঙ এর কোন অস্তিত্বই নেই, এটির অস্তিত্ব রয়েছে শুধুমাত্র আমাদের মস্তিষ্কে।
এরককম আরও অসংখ্য ইল্যুশন আমাদের মস্তিষ্ক আমাদের চারপাশে তৈরি করে রেখেছে। সব সত্য আমরা জানতে পারিনা, কারণ এতে আমাদের টিকে থাকতে সুবিধা হয়। আমরা যদি সকল সত্য জানতে পারতাম তাহলে জীবন হয়তো আমাদের জন্য আরও কঠিন হয়ে পড়ত। এজন্যই বোধয় সক্রেটিস আঙ্কেল বলেছেন - যে যত কম জানে সে তত সুখি মানুষ।
