তুমি একা নও

আমি জানিনা তুমি এই মুহুর্তে কিসের মধ্য দিয়ে যাচ্ছো, তবে এটা মনে রাখো যে তুমি একা নও। 

তুমি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছো, ইতিমধ্যে কেউ না কেউ তার জীবনে একই সমস্যা অতিক্রম করে এসেছে এবং অনেকেই এই মুহুর্তে একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং তুমি একা নও।

প্রত্যেকের নিজস্ব পদ্ধতি রয়েছে তারা সেভাবেই জিবনের সমস্যাগুলোকে মোকাবিলা করে। অনেক সময় এটা খুব চ্যালেঞ্জিং মনে হতে পারে। আমি পারবো না, আমাকে দ্বারা আর কিছু হবে না, এই ধরনের চিন্তা মাথায় আসতে পারে। তবে পর্যাপ্ত ইচ্ছাশক্তির সাথে তুমি এটিকে খুব সহজেই অতিক্রম করতে পারবে। কারণ তুমি জানোনা তুমি তোমার কল্পনার চেয়েও অধীক শক্তিশালী। তোমার মধ্যে এত এত শক্তি লুকিয়ে আছে যে তুমি নিজেও জানো না। তোমার দ্বারাই হবে অসম্ভবকে সম্ভব করার কাজ। 

যেকোন পরিস্থিতে সৎ পন্থা অবলম্বন কর, অসৎ পথে কোন কিছু অর্জন করার চিন্তা ব্রেইন থেকে মুছে ফেলো, এতে তোমাকে সামনে এগিয়ে যাওয়া থেকে কেউ থামাতে পারবে না।

বিশ্বাস কর তুমি নিজের উন্নতি করতে সক্ষম। কারণ তোমার মধ্যে সফলতাকে আকর্ষন করার শক্তি উপস্থিত রয়েছে এবং এটি বেশ শক্তিশালী।

সবসময় একটা কথা মনে রাখবে, তোমার নিজের সুখই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন। তাই কখনো এমন কিছু করবে না যা তোমাকে অসুখী করে, শুধুমাত্র যে কাজটি করলে তুমি সুখি হতে পারবে তাই কর। জীবনকে কখনো খুব বেশি সিরিয়াসলি নিও না, এটাকে জাস্ট জীবন হিসেবেই নাও। এতে তোমার বুকের উপর থেকে অনেক বড় একটি পাথর সরে যাবে। তুমি প্রশান্তি অনুভব করতে পারবে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস নিয়েই জিবনে সুখি থাকা যায়।

প্রতিটি মানুষের ভিতরে একটি শিশু রয়েছে, তোমার ভিতরের শিশুটিকে কষ্ট দিও না, এটিকে সবসময় সুখী রাখার চেষ্টা কর। বাচ্চারা আনন্দ পেতে সর্বদাই পছন্দ করে। 

তোমার আবেগগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা কর, তবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিও না, তাহলে তারা অনুভূতি হিসেবে নিজেদের রূপান্তরিত করবে, মনে রাখবে আবেগ ক্ষণস্থায়ী কিন্তু অনুভূতি চিরস্থায়ী।

কখনো কারো প্রতি মনের মধ্যে ক্ষোব জমা করে রেখো না। কারণ অন্যের প্রতি ক্ষোব জমা করে রাখলে তাতে তোমারই ক্ষতি হবে, তুমি মানসিক অশান্তিতে ভুগবে, সেগুলো বোঝা হয়ে তোমার উপর চেপে বসবে। 

যাদের সঙ্গে থেকে তোমার কোন উপকার হচ্ছে না, বরং দিন দিন তোমার লাইফের আরও অবনতি হচ্ছে তাহলে তাদের সঙ্গ ত্যাগ কর কারণ এরা হচ্ছে তোমার উন্নতির পথে প্রথম বাধা। এখানে মানুষের পরিবর্তে অন্য কিছুও হতে পারে।

জীবনে উন্নতি করতে চাইলে তোমাকে কম্ফোর্টজোন ত্যাগ করার মানসিক চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ নেওয়ার মাধ্যমে তুমি তোমার মধ্যে লুকায়িত শক্তি খুঁজে পাবে। 

সবসময় সবকিছু তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিছু বিষয়ে তোমার নিয়ন্ত্রণে থাকবে না, এটা মেনে নাও। সবসময় সবকিছু নিয়ন্ত্রণ করার মানসিকতা বর্জন কর। কখনো কোন কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এটাকে স্বাভাবিক বিষয় হিসেবে ধরে নাও।

ছোটলোকদের কাছ থেকে সর্বদায় দুরুত্ব বজায় রেখে চলবে। এদের সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ শুধু তোমার লসই হবে। তার চেয়ে বরং একা থাকাই অনেক ভাল। একা না থাকলে তুমি নিজেকে কখনো আবিষ্কার করতে পারবে না। একাকীত্ব হচ্ছে স্বউন্নতির ক্রয়মূল্য।

অন্যের পছন্দের পাত্র হওয়ার চেয়ে নিজের মত থাকাই অধিকতর শ্রেয়। তাই সবসময় নিজের মত করে থাকার চেষ্টা কর। এতে তোমার অথেনটিক সত্ত্বাই প্রকাশ পায়। যাতে কোন ভণিতা নাই। আর এটাই হচ্ছে সেরা ব্যক্তিত্ব।

নিজেকে এমন ভাবে প্রস্তুত কর যেন তোমার মধ্য দিয়েই একটি আলোকিত পৃথিবী গড়ে ওঠে, পৃথিবী অন্ধকারে ডুবে যাওয়ার আগে এটিকে রক্ষা কর, তুমিই পারবে এটিকে অশুভ শক্তি থেকে রক্ষা করতে, এই মুহুর্তে পৃথিবীর জন্য তোমাকে খুব প্রয়োজন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url